বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নেত্রকোণার মদনে বিলে বিষ প্রয়োগে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নেত্রকোণার মদনে বিলে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাছচাষি রোমান মিয়া মদন থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বালই নদীসংলগ্ন মসুয়া হাওরের একটি বিলে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, পদমশ্রী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রোমান মিয়াসহ কয়েকজন প্রায় ১৩ লাখ টাকায় বিলটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। বিলটি জমার টাকায় তিনটি মসজিদ ও একটি কবরস্থানের জন্য ব্যয় হয়ে থাকে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মুতি মিয়া বিলের পাড়ে গেলে একই গ্রামের ফয়সুদ মিয়াকে বিলের মাঝামাঝি স্থানে দেখতে পায়। তাকে ডাকাডাকি করা হলেও সে অন্য দিক দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে বিলের পানিতে মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেন রোমান মিয়া। পরে তিনি একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফয়সুদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ফয়সুদ মিয়া জানান, রাতে তার ভাই ফোন করে হাওর থেকে বাড়িতে যেতে বলেন। পরে সে নৌকাযোগে বাড়ি চলে যান এবং সকালে আবার হাওরে আসেন। বিলে বিষ প্রয়োগ বিষয়ে আমি কিছুই জানিনা । 

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নেত্রকোণার মদনে বিলে বিষ প্রয়োগে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোণার মদনে বিলে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাছচাষি রোমান মিয়া মদন থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বালই নদীসংলগ্ন মসুয়া হাওরের একটি বিলে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, পদমশ্রী গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে রোমান মিয়াসহ কয়েকজন প্রায় ১৩ লাখ টাকায় বিলটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। বিলটি জমার টাকায় তিনটি মসজিদ ও একটি কবরস্থানের জন্য ব্যয় হয়ে থাকে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মুতি মিয়া বিলের পাড়ে গেলে একই গ্রামের ফয়সুদ মিয়াকে বিলের মাঝামাঝি স্থানে দেখতে পায়। তাকে ডাকাডাকি করা হলেও সে অন্য দিক দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে বিলের পানিতে মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেন রোমান মিয়া। পরে তিনি একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফয়সুদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ফয়সুদ মিয়া জানান, রাতে তার ভাই ফোন করে হাওর থেকে বাড়িতে যেতে বলেন। পরে সে নৌকাযোগে বাড়ি চলে যান এবং সকালে আবার হাওরে আসেন। বিলে বিষ প্রয়োগ বিষয়ে আমি কিছুই জানিনা । 

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream