রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল সোনালী হনুমানের মৃত্যু

ছবি: বন্যাপ্রাণী সেবা ফাউন্ডেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিরল সোনালী হনুমানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,বৈদ্যুতিক তারে শক খেয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত হনুমানটির মৃত্যু হয়। পরে মৃত হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, এটি সোনালী হনুমান (Gee’s Golden Langur)। এ প্রজাতির শরীর উজ্জ্বল সোনালী বা হালকা ক্রিম রঙের লোমে ঢাকা থাকে। শ্রীমঙ্গলের বনাঞ্চলে এ ধরনের হনুমান অত্যন্ত বিরল। মাঝে মধ্যে চা বাগানসংলগ্ন পাহাড়ি বনাঞ্চলে এদের দেখা যায়।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, শ্রীমঙ্গল ও পার্শ্ববর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলে মূলত তিন ধরনের হনুমান দেখা যায়। এর মধ্যে মুখপোড়া বা টুপিওয়ালা হনুমান (Capped Langur), চশমাপরা হনুমান (Phayre’s Leaf Monkey) এবং সোনালী হনুমান উল্লেখযোগ্য। এসব প্রজাতির বিভিন্নটি বাংলাদেশে বিপন্ন বা চরম সংকটাপন্ন হিসেবে সংরক্ষণগত গুরুত্ব বহন করে।

তিনি জানান,চলতি বছরও শ্রীমঙ্গল ও লাউয়াছড়া এলাকায় হনুমানের মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। গত ১১ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ৬ নম্বর পুল এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় একটি মুখপোড়া হনুমান গুরুতর আহত হয়ে পরে মারা যায়। এর আগে ২৪ জুলাই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে গাড়ির ধাক্কায় আরেকটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়।

বেসরকারি বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও সচেতন নাগরিকদের মতে,বনাঞ্চল সংকুচিত হওয়া,খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সংকট এবং মানুষের অসচেতনতার কারণে বন্যপ্রাণী প্রায়ই বন থেকে লোকালয়,চা বাগান ও সড়কে চলে আসছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া,সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে প্রাণহানির ঝুঁকি বাড়ছে। হনুমানসহ বিরল বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল সোনালী হনুমানের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream