রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যের বাজারে ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে রপ্তানির সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও আরও তিন বছর এ সুবিধা চালু থাকবে। এরপর তৈরি পোশাকসহ বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভার্সেশনের একটি সেশনে এসব কথা বলেন সারাহ কুক।

তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন শুধু উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে আধুনিক ও কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের বাড়তে থাকা গুরুত্বও এই সম্পর্কের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

সারাহ কুক আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। ব্যাংকিং ও অর্থনীতি, ফ্যাশন, শিক্ষা এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে। এসব বিনিয়োগ দেশের অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি করছে।

তিনি বলেন, বাংলাদেশ যখন এল‌ডি‌সি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের মূল লক্ষ্য হলো-এই উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করে তোলা। আমাদের সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো নিরাপত্তা অংশীদারিত্ব, যা পারস্পরিক আস্থা ও অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে। ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বসম্পন্ন অঞ্চল হিসেবে বঙ্গোপসাগরে বাংলাদেশের যে দায়িত্ব ও ভূমিকা রয়েছে, তা আমরা স্বীকার করি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সারাহ কুক বলেন, দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। রো‌হিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ বজায় রাখা এবং একমাত্র টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই সমাধানটি হলো- পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়া।

বিষয় : বাংলাদেশ যুক্তরাজ্য এল‌ডি‌সি উত্তর‌ণ শুল্কমুক্ত সারাহ কুক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ বর্তমানে যুক্তরাজ্যের বাজারে ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে রপ্তানির সুবিধা পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পরও আরও তিন বছর এ সুবিধা চালু থাকবে। এরপর তৈরি পোশাকসহ বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভার্সেশনের একটি সেশনে এসব কথা বলেন সারাহ কুক।

তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন শুধু উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে আধুনিক ও কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের বাড়তে থাকা গুরুত্বও এই সম্পর্কের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

সারাহ কুক আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগকারী দেশ। ব্যাংকিং ও অর্থনীতি, ফ্যাশন, শিক্ষা এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে। এসব বিনিয়োগ দেশের অর্থনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থানও তৈরি করছে।

তিনি বলেন, বাংলাদেশ যখন এল‌ডি‌সি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের মূল লক্ষ্য হলো-এই উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করে তোলা। আমাদের সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো নিরাপত্তা অংশীদারিত্ব, যা পারস্পরিক আস্থা ও অভিন্ন লক্ষ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে। ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বসম্পন্ন অঞ্চল হিসেবে বঙ্গোপসাগরে বাংলাদেশের যে দায়িত্ব ও ভূমিকা রয়েছে, তা আমরা স্বীকার করি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে সারাহ কুক বলেন, দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। রো‌হিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ বজায় রাখা এবং একমাত্র টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে যাওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর সেই সমাধানটি হলো- পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়া।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream