রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক এমপিরা মনগড়া অভিযোগ দিচ্ছেন: স্পিকার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক এমপিরা মনগড়া অভিযোগ দিচ্ছেন: স্পিকার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি বর্তমান সরকার অবিচার করছে এবং কারাগারে তাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না—এ ধরনের অভিযোগকে মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার বিএনপির নেতাদের সঙ্গে যে ধরনের অবিচার করেছে, তা জাতিসংঘসহ বিশ্ববাসীর কাছে জানা। তার দাবি, বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে যথেষ্ট ভালো অবস্থায় আছেন।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও আওয়ামী লীগ নেতাদের কারাগারে থাকা নিয়ে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাদের নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাস্তবে কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীত সরকারের আমলে যে ধরনের নির্যাতন ও অবিচারের অভিযোগ ছিল, বর্তমান সরকারের সময়ে সে ধরনের কোনো ঘটনা ঘটছে না।

এদিকে, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল যাচ্ছে বলে জানান স্পিকার। আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কারাগারে থাকা আওয়ামী লীগের সাবেক এমপিরা মনগড়া অভিযোগ দিচ্ছেন: স্পিকার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি বর্তমান সরকার অবিচার করছে এবং কারাগারে তাদের ভালো খাবার দেওয়া হচ্ছে না—এ ধরনের অভিযোগকে মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার বিএনপির নেতাদের সঙ্গে যে ধরনের অবিচার করেছে, তা জাতিসংঘসহ বিশ্ববাসীর কাছে জানা। তার দাবি, বর্তমানে আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে যথেষ্ট ভালো অবস্থায় আছেন।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও আওয়ামী লীগ নেতাদের কারাগারে থাকা নিয়ে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাদের নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বাস্তবে কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীত সরকারের আমলে যে ধরনের নির্যাতন ও অবিচারের অভিযোগ ছিল, বর্তমান সরকারের সময়ে সে ধরনের কোনো ঘটনা ঘটছে না।

এদিকে, তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর দ্বিতীয় অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ থেকে ১২ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল যাচ্ছে বলে জানান স্পিকার। আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream