রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া: মাহদী আমিন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি প্রকাশের পর সেটি নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, সত্য ও ন্যায্য বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। মার্কিন দূতাবাস নিজেই ছবিটি শেয়ার করেছে উল্লেখ করে তিনি বলেন, এর চেয়ে বড় ব্যাখ্যা আর কী হতে পারে।

মাহদী আমিন রাজনৈতিক আলোচনায় আরও গঠনমূলক সমালোচনার চর্চার আহ্বান জানান। তার মতে, সত্য ও ন্যায্য বিষয় যেমন তুলে ধরতে হবে, তেমনি কোনো অনৈতিক বা অন্যায্য বিষয় থাকলে সেটিও নিরপেক্ষভাবে আলোচনা করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় আগামী ডিসেম্বরে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। পরবর্তী সময়ে বিভাগ ও জেলা পর্যায়েও এ ধরনের মেলা আয়োজন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, কর্মসংস্থান মেলার মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা—দুই পক্ষই সরাসরি যোগাযোগের সুযোগ পাবে। চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, পাশাপাশি প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় জনবল খুঁজে নেওয়ার সুযোগ পাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অপপ্রচার না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি প্রকাশের পর সেটি নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তবে ছবিটি হোয়াইট হাউস থেকেই প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, সত্য ও ন্যায্য বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। মার্কিন দূতাবাস নিজেই ছবিটি শেয়ার করেছে উল্লেখ করে তিনি বলেন, এর চেয়ে বড় ব্যাখ্যা আর কী হতে পারে।

মাহদী আমিন রাজনৈতিক আলোচনায় আরও গঠনমূলক সমালোচনার চর্চার আহ্বান জানান। তার মতে, সত্য ও ন্যায্য বিষয় যেমন তুলে ধরতে হবে, তেমনি কোনো অনৈতিক বা অন্যায্য বিষয় থাকলে সেটিও নিরপেক্ষভাবে আলোচনা করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় আগামী ডিসেম্বরে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। পরবর্তী সময়ে বিভাগ ও জেলা পর্যায়েও এ ধরনের মেলা আয়োজন করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, কর্মসংস্থান মেলার মাধ্যমে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা—দুই পক্ষই সরাসরি যোগাযোগের সুযোগ পাবে। চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, পাশাপাশি প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় জনবল খুঁজে নেওয়ার সুযোগ পাবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream