বান্দরবান স্টেডিয়ামে আজ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল ম্যাচ।
সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট ঘিরে সকাল থেকেই স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো দর্শক দারুণ উপভোগ করেছেন ফাইনাল খেলা।
ব্যানার থেকে জানা যায়, টুর্নামেন্টের ব্যবস্থাপনায় ছিলো বান্দরবান সেনা রিজিয়ন সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান সদর জোন এবং সহযোগিতায় ছিলো বান্দরবান জেলা প্রশাসন
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। এসময় খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় এবং তাদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়। বিজয়ী দল হাতে গোল্ডেন ট্রফি নিয়ে "সম্প্রীতির বান্দরবান ফুটবল চ্যাম্পিয়ন ২০২৬" ব্যানারের সামনে ফটোসেশনে অংশ নেন।
আয়োজকদের মতে, পাহাড়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই সেনাবাহিনীর এই উদ্যোগ। স্থানীয়রা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রতি বছর এই টুর্নামেন্ট অব্যাহত রাখার দাবি জানান।
মতামত