শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পূজার নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

 আসন্ন শারদীয় দুর্গাপূজা, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের সঙ্গে তাঁরা তিনটি বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে আসন্ন শারদীয় দুর্গাপূজা, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আউলিয়াপুর ইউনিয়নের দুটি পক্ষের মধ্যে চলমান বিরোধ।

দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে তাঁরা গুরুত্ব দিয়েছেন। পূজাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানানো হয়েছে।

আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাঁরা পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন। প্রশাসন তাঁদের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে।

তিনি বলেন, নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হওয়া জরুরি। এ নির্বাচনের দিকে দেশের মানুষ ও গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। তাই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানিয়েছি।

আউলিয়াপুর ইউনিয়নের বিরোধের বিষয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, সেখানে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি পুলিশ সুপারকে জানিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। যাতে বিরোধের অবসান ঘটিয়ে সবাই মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন।

সাক্ষাতের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, সেক্রেটারি মুহাম্মাদ আলমগীর, সহকারী সেক্রেটারি মো. কফিল উদ্দীন আহমেদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পূজার নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream