শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুর্গাপূজা উপলক্ষে ডোমারের কেতকীবাড়ি ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন পুলিশের

প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও কেতকীবাড়ি ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক।

শনিবার (৩ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। এ সময় যেকোনো সমস্যায় পুলিশ প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ডোমারের কেতকীবাড়ি ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন পুলিশের

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি ও কেতকীবাড়ি ইউনিয়নের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক।

শনিবার (৩ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। এ সময় যেকোনো সমস্যায় পুলিশ প্রশাসন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream