শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রবাসে যুবদলের রাজনীতিতে নতুন দায়িত্ব পেলেন হেলাল আহমদ চৌধুরী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রবাসে যুবদলের রাজনীতিতে নতুন দায়িত্ব পেলেন হেলাল আহমদ চৌধুরী
প্রবাসে যুবদলের রাজনীতিতে নতুন দায়িত্ব পেলেন হেলাল আহমদ চৌধুরী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্যের সোয়ানসি শাখার ৭৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হেলাল আহমদ চৌধুরী।

২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কমিটির তালিকায় ৩০ নম্বর ক্রমিকে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ায় হেলাল আহমদ চৌধুরী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের প্রতি আস্থা রেখে তাঁকে যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সোয়ানসি যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখতে চান।

তিনি আরও বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য।

উল্লেখ্য, হেলাল আহমদ চৌধুরী বাংলাদেশের  সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে পরিচিত ‘স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার পাশাপাশি প্রবাসে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী বাংলাদেশিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের সোয়ানসি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রবাসে যুবদলের রাজনীতিতে নতুন দায়িত্ব পেলেন হেলাল আহমদ চৌধুরী

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream