বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে মতলবের তাহমিদ হাসান

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে মতলবের তাহমিদ হাসান

 জাতীয় ছাত্রশক্তির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে ‘উপ-কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কৃতী সন্তান তাহমিদ হাসান।

আবু বাকের মজুমদার ও তাহমিদ আল মুদাচ্ছিরের নেতৃত্বে সংগঠনটির পুনর্গঠিত নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিশেষ সাংগঠনিক সভার সিদ্ধান্ত ও অনুমোদনের পর নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়। এতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে তাহমিদ হাসানের অন্তর্ভুক্তি স্থানীয় পর্যায়ে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাহমিদ হাসান জাতীয় ছাত্রশক্তির শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এক অঙ্গীকারনামায় তাহমিদ হাসান বলেন, “জাতীয় ছাত্রশক্তিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন কিছু উপহার দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে নতুন নতুন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাব।”

তিনি বলেন, নতুন কমিটির সকল সদস্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বৈষম্যহীন ও প্রগতিশীল ছাত্ররাজনীতির বিকাশে কাজ করতে চান। দায়িত্ব পালনের মধ্য দিয়ে মতলব দক্ষিণ তথা চাঁদপুরের মানুষের প্রত্যাশা ও আস্থার মর্যাদা রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তাহমিদ হাসানের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার সাংগঠনিক দক্ষতা, পরিশ্রম ও পরিকল্পনার মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির কর্মসূচি বাস্তবায়ন আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে তাহমিদ হাসানের নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মতলব দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে মতলবের তাহমিদ হাসান

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream