বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতি ও সার্বিক বিষয় পর্যালোচনা করেই এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে নতুন করে দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি বুঝে-শুনে দেখবে। বাজারের সার্বিক পরিস্থিতি যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ যাতে নেতিবাচকভাবে প্রভাবিত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার পরিস্থিতি ও সার্বিক বিষয় পর্যালোচনা করেই এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে সাধারণ ভোক্তাদের ওপর। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে নতুন করে দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি বুঝে-শুনে দেখবে। বাজারের সার্বিক পরিস্থিতি যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ যাতে নেতিবাচকভাবে প্রভাবিত না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream