মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
ছবি: সংগৃহীত

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এনসিপি জানিয়েছে, ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।

দলের বিভাগীয় ও মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

‎নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এনসিপি জানিয়েছে, ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগের জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।

দলের বিভাগীয় ও মাঠপর্যায়ের কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream