মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চলতি বছরে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে মৃত্যু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে (গত ১০ এপ্রিল থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত) কেবল হামের উপসর্গ নিয়েই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

১০ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৫১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে (গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৪ জন)।

চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩ জন মারা গেছেন উপসর্গের কারণে এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

নতুন মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ জন, চট্টগ্রামে ১ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী, ১০ এপ্রিলের পর থেকে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগওয়ারী চিত্র নিচে দেওয়া হলো:

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে মৃত্যু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে (গত ১০ এপ্রিল থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত) কেবল হামের উপসর্গ নিয়েই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

১০ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯০ হাজার ৫১০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯২ জনে (গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৪ জন)।

চলতি বছরের ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩ জন মারা গেছেন উপসর্গের কারণে এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।

নতুন মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ জন, চট্টগ্রামে ১ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী, ১০ এপ্রিলের পর থেকে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগওয়ারী চিত্র নিচে দেওয়া হলো:

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream