মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার

সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ সনু (৩০) গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত সনু সৈয়দপুর শহরের সুরকি মহল্লার ইসরায়েল হোসেনের ছেলে। সৈয়দপুর থানার দারোগা আব্দুল মমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে আটক করে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য আইনে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ সনু (৩০) গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত সনু সৈয়দপুর শহরের সুরকি মহল্লার ইসরায়েল হোসেনের ছেলে। সৈয়দপুর থানার দারোগা আব্দুল মমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে আটক করে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি’) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য আইনে মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream