মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক ডা. মো: শেখ ছাদেকের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

নোয়াখালীর এএসপি (ক্রাইম এন্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, এই প্রোগ্রামটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সম্পৃক্ত করতে পারলে গ্রাম আদালতের চ্যালেঞ্জ সম্পর্কে জানা যেতো। আমাদের প্রতি মাসে ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ মিটিং, বিট পুলিশং মিটিং ও কমিউনিটি পুলিশিং মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করা যাবে।

জেলা সমাজসেবার উপপরিচালক বলেন, প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে গ্রাম আদালতের সাইনবোর্ড দেখে তার কাছে ভালো লেগেছে। দরিদ্র মানুষ বিচার পাওযার জন্য উচ্চ আদালতে বছরের পর বছর ঘুরতে হয়। এতে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়। মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানেনা বিধায় উচ্চ আদালতে যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আরো সক্রিয় হলে দরিদ্র মানুষ আরো উপকৃত হবে।

জেলা তথ্য কর্মকর্তা বলেন, গ্রাম আদালত পরিচালনার জন্য একটি সুন্দর পরিবেশ হলো এজলাস। এটি সঠিকভাবে ব্যবহার করা দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সচেতন করতে না পারলে গ্রাম আদালত সক্রিয় হবেনা। ডিডিএলজির দফ্তর থেকে তাদের জবাব দিহিতার আওতায় আনতে হবে।

ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বলেন, জুমার খুতবায় গ্রাম আদালতের প্রচারণার জন্য পূর্বে চিঠি ইস্যু করা হয়েছে। ইসলামি ফাউন্ডেশনের আওতায় নোয়াখালীতে যতগুলো মসজিদ আছে আমরা সেগুলোতে গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। জেলা প্রশাসনের চাহিদামতো আগামীতেও তাদের বিভিন্ন প্রোগ্রামে গ্রাম আদালতের প্রচারনা অব্যাহত রাখবে।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, গ্রাম আদালত গ্রামের মানুষের বিচারিক সেবা মিটিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। জেলা মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে প্রচারনা অব্যাহত থাকবে। প্রয়োজনে গ্রাম আদালতের কর্মকর্তাগণকে আমন্ত্রণ জানাবে।

গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন বলেন, আজকের সভার মূল উদ্দেশ্য হলো সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তর এবং বেসরকারি সংস্থার বিভিন্ন কার্যক্রমের সাথে গ্রাম আদালতকে সম্পৃক্ত করা। যাতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে গ্রামীণ পর্যায়ের মানুষ গ্রাম আদালত সেবা সম্পর্কে জানে। এ সময় তিনি প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি ও স্থানীয় সরকারের উপপরিচালক ডা. মো: শেখ ছাদেক সকলের উদ্দেশ্যে বলেন, প্রচার প্রচারনার কাজকে বেগবান করতে হলে আপনাদের কাজের বাহিরে গিয়েও গ্রাম আদালত বিষয়ে আলোচনা করতে হবে। চেয়ারম্যানদের ইতিবাচক মাইন্ডসেট থাকলে এ কার্যক্রম এগিয়ে নেয়া খুব সহজ হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream