মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে গ্রেপ্তার-৪

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে গ্রেপ্তার-৪

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জোড়খালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০)সহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন—চর জোড়খালী গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং মৃত রওন আলী শেখের ছেলে মো. নায়েব আলী (নাতু) (৫০)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় মো. নায়েব আলীর (নাতু) বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস, নগদ ২ হাজার ৭ টাকা এবং একটি ফোমের প্লাস্টিকের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনের ২০২৬ সালের ১৫/১৮ ধারায় মামলা দায়ের করেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হামিদুর রহমান ও হাসিজলের বিরুদ্ধে নাশ কতার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে জুয়ার আসর থেকে গ্রেপ্তার-৪

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জোড়খালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান (৪০)সহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন—চর জোড়খালী গ্রামের মৃত আব্দুল মালেক মন্ডলের ছেলে মো. হাসিজল (৩৮), সোহরাব শেখের ছেলে মো. হাফিজুর (২৮) এবং মৃত রওন আলী শেখের ছেলে মো. নায়েব আলী (নাতু) (৫০)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় মো. নায়েব আলীর (নাতু) বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস, নগদ ২ হাজার ৭ টাকা এবং একটি ফোমের প্লাস্টিকের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনের ২০২৬ সালের ১৫/১৮ ধারায় মামলা দায়ের করেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি হামিদুর রহমান ও হাসিজলের বিরুদ্ধে নাশ কতার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream