সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

সংগৃহীত ছবি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেখানকার ধ্বংসস্তূপ থেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে উদ্ধার করা হয়েছিল বলে দাবি করেছেন দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সদস্য মোহসেন হায়দারি।

কাতারি টেলিভিশন চ্যানেল আল আরাবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট ও গালফ নিউজ-এর প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মোহসেন হায়দারির দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বে হামলায় আহত হওয়ার পর মোজতবা খামেনিকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে ওই হাসপাতালসহ রাজধানীর আরও দুটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়।

 হামলার শিকার তৃতীয় হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হলে সেখান থেকেই ৫৬ বছর বয়সি মোজতবা খামেনিকে উদ্ধার করা হয়।

 উদ্ধারের পরপরই তাঁকে একটি চরম সুরক্ষিত ও গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলার পর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি বা কোনো প্রকাশ্য বক্তব্য দেননি, যা তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা সৃষ্টি করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর কুম শহরের সচিবালয়েও রক্তক্ষয়ী হামলা চালানো হয়। এতে সংস্থার আটজন কর্মকর্তা নিহত হন এবং নেতৃত্ব নির্বাচনসংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথি ধ্বংস হয়ে যায়।

বিপর্যয়ের পর গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রেখে কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হয়। হায়দারি নিজেই সর্বপ্রথম মোজতবা খামেনির নাম সর্বোচ্চ নেতা হিসেবে প্রস্তাব করেন।

 মোট ৫৯টি ভোটের মধ্যে মোজতবা খামেনি ৫০টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮টি ভোট এবং একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

ভোটের আগে সদস্যদের নিশ্চিত করা হয় যে মোজতবা খামেনি রাষ্ট্র পরিচালনার জন্য শারীরিকভাবে সক্ষম। রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত মোজতবা নিজেও জানতেন না যে তিনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।

মোহসেন হায়দারি মোজতবা খামেনিকে ‘আড়ালের মানুষ’ হিসেবে বর্ণনা করে জানান, পূর্বে ইরান সরকারের কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক পদ তাঁর ছিল না। তবে তিনি দীর্ঘদিন ধরে তাঁর পিতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাতে নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, হামলায় মোজতবা খামেনির মুখে গুরুতর আঘাত লেগে থাকতে পারে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো তাঁর শারীরিক অবস্থার আনুষ্ঠানিক তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সুত্রঃ গলফ নিউজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream