রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে, চালক নিহত ১

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে, চালক নিহত–১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে চালক চন্দন দত্ত নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা-সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক (বসুন্ধরা) এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে বলে জানা গেছে।

নিহতের কাকা বাবুল দত্ত জানান, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিপসংকর দে'র গাড়ি চালাতেন। রোববার সকালে গাড়িতে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশ্যে যাওয়ার পথে সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল, চালক ও সহকারী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরে গেছেন। এ সময় গাড়িটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা থানার ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মোবারক হোসেন জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম ও গভীর হওয়ায় প্রথমে মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না জানান, নিহত ব্যক্তির অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে, চালক নিহত ১

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে চালক চন্দন দত্ত নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা-সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক (বসুন্ধরা) এলাকার বাসিন্দা অমূল্য দত্তের ছেলে বলে জানা গেছে।

নিহতের কাকা বাবুল দত্ত জানান, চন্দন দত্ত আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিপসংকর দে'র গাড়ি চালাতেন। রোববার সকালে গাড়িতে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশ্যে যাওয়ার পথে সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল, চালক ও সহকারী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরে গেছেন। এ সময় গাড়িটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা থানার ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মোবারক হোসেন জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম ও গভীর হওয়ায় প্রথমে মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না জানান, নিহত ব্যক্তির অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream