শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশ সদস্যদের আচরণ ও দায়িত্ব পালনে পরিবর্তন দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার ও অপব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। অনেক পুলিশ সদস্যকে অবৈধ নির্দেশ পালন করতেও বাধ্য করা হয়েছিল। তবে এখন নিজেদের সংশোধন করে নতুনভাবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের আগেই সেই পরিবর্তন দেখাতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে স্বাধীনভাবে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দিচ্ছে। পুলিশে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।

পুলিশ সদস্যদের উদ্দেশে সালাউদ্দিন আহমদ বলেন, যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের বিষয়ে পুলিশের গোয়েন্দা সক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে। অন্যদিকে দায়িত্ব পালনে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ বা অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে শুধু বিভাগীয় শাস্তির মধ্যে ব্যবস্থা সীমাবদ্ধ না রেখে প্রচলিত আইনে মামলা ও বিচার করা হবে।

তিনি জানান, পুলিশের ক্ষেত্রে ‘পানিশমেন্ট-রিওয়ার্ড’ ব্যবস্থা অব্যাহত থাকবে। যারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন ও ভালো কাজ করবেন, তাদের পুরস্কার দেওয়া হবে। আর দায়িত্বে ব্যর্থতা, শৃঙ্খলাভঙ্গ কিংবা অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন ‘রাজা-বাদশাহ’র পুলিশ নয়, জনগণের পুলিশ দেখতে চায়। তাই কোনো সিনিয়র কর্মকর্তা এমন আচরণ করবেন না, যা জনগণের কাছে অস্বাভাবিক বা অগণতান্ত্রিক মনে হয়। একইভাবে অধস্তন কোনো সদস্যের এমন কর্মকাণ্ডকেও অনুমোদন বা প্রশ্রয় দেওয়া যাবে না, যার কারণে সমাজে অশান্তি বা অস্বস্তি তৈরি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream