রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে গোপন বৈঠকে অংশ নিচ্ছিলেন।
মতামত