শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের

আনিসুর রহমান
আনিসুর রহমান সাভার প্রতিনিধি
| ফটো কার্ড

নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের

‘মুখের ভাষা সংযত করে বক্তব্য দিন। তা না হলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেখানে নাসির উদ্দিন পাটোয়ারীকে পাবেন, সেখানে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলবেন।’

নাসির উদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাভার থানাস্ট্যান্ডে দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তমিজ উদ্দিন বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর রয়েছে।

তিনি নাসির উদ্দিন পাটোয়ারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মুখের ভাষা সংযত করার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

এসময় ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘মুখের ভাষা সংযত করে বক্তব্য দিন। তা না হলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যেখানে নাসির উদ্দিন পাটোয়ারীকে পাবেন, সেখানে তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলবেন।’

নাসির উদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাভার থানাস্ট্যান্ডে দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তমিজ উদ্দিন বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর রয়েছে।

তিনি নাসির উদ্দিন পাটোয়ারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মুখের ভাষা সংযত করার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

এসময় ঢাকা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream