শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দৌলতপুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দৌলতপুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
দৌলতপুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

মানিকগঞ্জের দৌলতপুরে অনুমোদনহীন ড্রেজার দিয়ে মাটি ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাই স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরমাস্তুল হাই স্কুলের পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার স্থাপন করে মাটি ভরাটের কাজ চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি ভরাটের সত্যতা পাওয়া গেলে ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং ড্রেজারের মাধ্যমে মাটি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


দৌলতপুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুরে অনুমোদনহীন ড্রেজার দিয়ে মাটি ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাই স্কুলসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরমাস্তুল হাই স্কুলের পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার স্থাপন করে মাটি ভরাটের কাজ চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি ভরাটের সত্যতা পাওয়া গেলে ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং ড্রেজারের মাধ্যমে মাটি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream