শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বাকেরগঞ্জে আমড়া গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

জাহিদুল ইসলাম
জাহিদুল ইসলাম বরিশাল প্রতিনিধি
| ফটো কার্ড

বাকেরগঞ্জে আমড়া গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

বাকেরগঞ্জে গাছ থেকে আমড়া পাড়ার সময় স্ত্রীর সামনেই স্বামীর করুন মৃত্যু হয়েছ। আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার গারুরিয়া ইউনিয়নের গারুরিয়া গ্রামে  গাছ থেকে আমড়া পাড়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে তৈয়ব আলী হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

গারুরিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এসএম কাইউম খান জানান, ইউসুফ আলী হাওলাদার নামের এক ব্যক্তির  গাছে উঠে আমড়া পাড়ছিলেন তৈয়ব আলী এবং  নিচে দাঁড়িয়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন স্ত্রী। হঠাৎ মুহূর্তের মধ্যেই গাছ থেকে মাটিতে পড়ে যান স্বামী। স্ত্রীর চোখের সামনেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।

স্হানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। 

স্বামীকে হারানোর আকস্মিক শোক যেন কিছুতেই মেনে নিতে পারছেন না  স্ত্রী। প্রিয় মানুষটিকে হারিয়ে তাঁর কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।  নিহত তৈয়ব আলী, বাকেরগঞ্জ উপজেলার,  গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত রশীদ হাওলাদারের ছেলে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাকেরগঞ্জে আমড়া গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাকেরগঞ্জে গাছ থেকে আমড়া পাড়ার সময় স্ত্রীর সামনেই স্বামীর করুন মৃত্যু হয়েছ। আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার গারুরিয়া ইউনিয়নের গারুরিয়া গ্রামে  গাছ থেকে আমড়া পাড়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে তৈয়ব আলী হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

গারুরিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এসএম কাইউম খান জানান, ইউসুফ আলী হাওলাদার নামের এক ব্যক্তির  গাছে উঠে আমড়া পাড়ছিলেন তৈয়ব আলী এবং  নিচে দাঁড়িয়ে সেগুলো কুড়িয়ে নিচ্ছিলেন স্ত্রী। হঠাৎ মুহূর্তের মধ্যেই গাছ থেকে মাটিতে পড়ে যান স্বামী। স্ত্রীর চোখের সামনেই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।

স্হানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। 

স্বামীকে হারানোর আকস্মিক শোক যেন কিছুতেই মেনে নিতে পারছেন না  স্ত্রী। প্রিয় মানুষটিকে হারিয়ে তাঁর কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।  নিহত তৈয়ব আলী, বাকেরগঞ্জ উপজেলার,  গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত রশীদ হাওলাদারের ছেলে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream