শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু
ছবি: সংগৃহীত

নিয়মিত টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সি, অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি যেসব শিশু নিয়মিত টিকা থেকে বাদ পড়েছে, তাদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ টিকাদান কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতাধীন মাঠপর্যায়ের সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছিল। সেখানে নিজ নিজ এলাকায় হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সি শিশুদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তিন দিনের মধ্যে জানাতে বলা হয়।

মাঠপর্যায়ের এসব তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের চিহ্নিত করা হয়। তাদের হাম ও রুবেলার টিকার আওতায় আনতেই সরকার দেশজুড়ে এই বিশেষ কর্মসূচি নিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬


হাম-রুবেলার বিশেষ টিকাদান শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিয়মিত টিকাদান কর্মসূচির আওতার বাইরে থাকা প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সি, অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি যেসব শিশু নিয়মিত টিকা থেকে বাদ পড়েছে, তাদের হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ টিকাদান কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতাধীন মাঠপর্যায়ের সব কার্যালয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছিল। সেখানে নিজ নিজ এলাকায় হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সি শিশুদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তিন দিনের মধ্যে জানাতে বলা হয়।

মাঠপর্যায়ের এসব তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের চিহ্নিত করা হয়। তাদের হাম ও রুবেলার টিকার আওতায় আনতেই সরকার দেশজুড়ে এই বিশেষ কর্মসূচি নিয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream