বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

‘মিস ইউ মা’ লিখে নিখোঁজ শিক্ষার্থী, ২৪ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘মিস ইউ মা’ লিখে নিখোঁজ শিক্ষার্থী, ২৪ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার
‘মিস ইউ মা’ লিখে নিখোঁজ শিক্ষার্থী, ২৪ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে স্কুলে গিয়ে নিখোঁজ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাতুল দেব নাথ (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিখোঁজ নাটকীয়ভাবে শেষ হওয়ার কথা জানানো হয়।

উদ্ধারকৃত রাতুল দেব নাথ মতলব উত্তরের ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেব নাথের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রাতুল।

স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাতুলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘Miss you Ma’ (তোমাকে মিস করছি মা) লেখা একটি স্ট্যাটাস দেখে পরিবারটির আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়ে যায়।

সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার কারণে পরিবারে চরম ভীতির সৃষ্টি হয়। পরবর্তীতে রাতুলের বাবা বিশ্বজিৎ দেব নাথ মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় উদ্ধারে মাঠে নামে পুলিশ।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের সমন্বয়ে গঠিত বিশেষ দল তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের গতিবিধি পর্যালোচনা ও লোকেশন ট্র্যাক করে তার অবস্থান নিশ্চিত করা হয়।

শনাক্তকৃত তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর থানাধীন অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা ‘১২ মাইল’ থেকে রাতুলকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ দল।

আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন শেষে উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। দ্রুত পদক্ষেপ ও প্রযুক্তিগত সমন্বয়ের কারণেই ২৪ ঘণ্টার মধ্যে কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‘মিস ইউ মা’ লিখে নিখোঁজ শিক্ষার্থী, ২৪ ঘণ্টা পর পাহাড় থেকে উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream