বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

স্থানীয় সরকার ভোটের সময় জানালেন প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

স্থানীয় সরকার ভোটের সময় জানালেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার ভোটের সময় জানালেন প্রতিমন্ত্রী

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এই ভোট শুরু হতে পারে আগামী বছরের প্রথম দিকে। ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করা হবে৷ ভোটের তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন৷

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে মন্ত্রণালয়। সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের জন্য। 

স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এর আওতায় ৬৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এর জন্য ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ছাদে বসানো এসব সোলার প্যানেল থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এরমধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে, বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার ভোটের সময় জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এই ভোট শুরু হতে পারে আগামী বছরের প্রথম দিকে। ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করা হবে৷ ভোটের তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন৷

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে মন্ত্রণালয়। সবচেয়ে বেশি প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের জন্য। 

স্থানীয় সরকারের সব অফিস, দফতরসহ সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এর আওতায় ৬৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। এর জন্য ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ছাদে বসানো এসব সোলার প্যানেল থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এরমধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো নিজেরা ব্যবহার করবে, বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream