বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নিজ বাড়িতে ১৪৬ পিস ট্যাপেন্টাডলসহ ৭০ বছরের বৃদ্ধ আটক

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. মিরাজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিরাজ উদ্দিন  উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজ উদ্দিনের বাড়িতে মাদকদ্রব্য মজুত ও বিক্রির তথ্য পায় ক্ষেতলাল থানা পুলিশ। পরে জয়পুরহাট পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা  ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মিরাজ উদ্দিনকে আটক করে পুলিশ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজ উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিজ বাড়িতে ১৪৬ পিস ট্যাপেন্টাডলসহ ৭০ বছরের বৃদ্ধ আটক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. মিরাজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিরাজ উদ্দিন  উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজ উদ্দিনের বাড়িতে মাদকদ্রব্য মজুত ও বিক্রির তথ্য পায় ক্ষেতলাল থানা পুলিশ। পরে জয়পুরহাট পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা  ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মিরাজ উদ্দিনকে আটক করে পুলিশ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরাজ উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream