বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বেরোবিতে বাস ট্র্যাকিং সিস্টেম চালু, কমবে অপেক্ষার ভোগান্তি

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে বাসের লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা চালু হয়েছে। এর ফলে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাসের বর্তমান অবস্থান ও নির্ধারিত রুট জানতে পারবেন শিক্ষার্থীরা। এতে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা ও অনিশ্চয়তার ভোগান্তিও কমবে।

এই সুবিধা ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রথমে মোবাইলে গ্রামীণফোনের ALO App ইনস্টল করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া Student User অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। অ্যাপে সফলভাবে লগইন করার পর Vehicle Tracking অপশনে গেলেই চলাচলরত বাসগুলোর লাইভ লোকেশন ও নির্ধারিত রুট দেখা যাবে।

লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা চালু হওয়ায় অপেক্ষার ভোগান্তি কমবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সহজেই বাসের বর্তমান অবস্থান জানা যাবে, ফলে অপেক্ষার সময় ও অনিশ্চয়তা কমবে। পরিবহন ব্যবস্থায় প্রযুক্তির এমন ব্যবহার স্মার্ট ক্যাম্পাস গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, “বাস ট্র্যাকিং সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবে, ফলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।” তিনি আশা করেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।

পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, “বাসের লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। দায়িত্ব নেওয়ার পর তাদের দাবিটি প্রশাসনের অনুমোদনের জন্য পাঠাই। বিভিন্ন যাচাই-বাছাই শেষে সম্প্রতি কাজের অর্ডার হয়েছে এবং গ্রামীণফোন থেকে ডিভাইস নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা আইডি থাকবে। এর মাধ্যমে তারা বাসের অবস্থান দেখতে পারবেন। পরিবহন দপ্তর পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের চাওয়াটি পূরণ হওয়ায় আমরা আনন্দিত।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেরোবিতে বাস ট্র্যাকিং সিস্টেম চালু, কমবে অপেক্ষার ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream