বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

বেতন চাওয়ায় ছাত্রাবাসের রাঁধুনিকে মারধরের অভিযোগ, রবি শিক্ষার্থী পুলিশ হেফাজতে

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষার্থীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফেরদৌস। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাহ মখদুম ছাত্রাবাসের আবাসিক ছাত্র। মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অবস্থিত শাহ মখদুম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রাঁধুনি  ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্না করে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত শিক্ষার্থীর কাছে গত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল। চলতি মাসের ১১ তারিখে তা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে ফেরদৌসীর সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে পারিশ্রমিক চাইলে ফেরদৌসী বেগমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়দের দাবি, এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার পরনের শাড়ি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। এতে তিনি আহত হন বলে স্বজনরা জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরদৌসীর স্বজন ও স্থানীয়রা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রাবাসের রাঁধুনির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেতন চাওয়ায় ছাত্রাবাসের রাঁধুনিকে মারধরের অভিযোগ, রবি শিক্ষার্থী পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসিক পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ওই শিক্ষার্থীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফেরদৌস। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শাহ মখদুম ছাত্রাবাসের আবাসিক ছাত্র। মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে অবস্থিত শাহ মখদুম ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রাঁধুনি  ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্না করে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্ত শিক্ষার্থীর কাছে গত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল। চলতি মাসের ১১ তারিখে তা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে ফেরদৌসীর সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে পারিশ্রমিক চাইলে ফেরদৌসী বেগমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয়দের দাবি, এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার পরনের শাড়ি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। এতে তিনি আহত হন বলে স্বজনরা জানান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ফেরদৌসীর স্বজন ও স্থানীয়রা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে অবস্থান নেন। একপর্যায়ে শত শত মানুষ সড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রাবাসের রাঁধুনির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থী ফেরদৌসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”##

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream