বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে “উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক' দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 'নিউট্রেশন ইন্টারন্যাশনাল' এর সহযোগিতায় এবং 'সেকেন্ডারী সেকশন অফিস'র উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক।

ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৈশোরকাল মানুষের শারীরিক ও মানসিক বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময় যথাযথ পুষ্টি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি, পুষ্টি সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে “উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক' দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 'নিউট্রেশন ইন্টারন্যাশনাল' এর সহযোগিতায় এবং 'সেকেন্ডারী সেকশন অফিস'র উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক।

ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৈশোরকাল মানুষের শারীরিক ও মানসিক বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময় যথাযথ পুষ্টি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়ে। তাই কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি, পুষ্টি সচেতনতা এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream