বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জয়পুরহাট কয়া সীমান্তে ৫১ কেজি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা নামক স্থানে কষ্টিপাথরের একটি খণ্ড পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা হয়েছিল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত ও লুকায়িত অবস্থায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা কষ্টিপাথরের খণ্ডটির ওজন ৫১ কেজি ৬৫০ গ্রাম। যার সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, উদ্ধারকৃত কষ্টিপাথরের খণ্ডটির বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁ কার্যালয়ে পরীক্ষা সম্পন্ন করা হয় এবং এ বিষয়ে সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে।

পরে উদ্ধার করা কষ্টিপাথরের খণ্ডটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ মূল্যবান কষ্টিপাথর পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট কয়া সীমান্তে ৫১ কেজি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয় বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন কয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা নামক স্থানে কষ্টিপাথরের একটি খণ্ড পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা হয়েছিল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত ও লুকায়িত অবস্থায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা কষ্টিপাথরের খণ্ডটির ওজন ৫১ কেজি ৬৫০ গ্রাম। যার সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, উদ্ধারকৃত কষ্টিপাথরের খণ্ডটির বিষয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁ কার্যালয়ে পরীক্ষা সম্পন্ন করা হয় এবং এ বিষয়ে সার্টিফিকেট গ্রহণ করা হয়েছে।

পরে উদ্ধার করা কষ্টিপাথরের খণ্ডটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ মূল্যবান কষ্টিপাথর পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream