বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ

সম্প্রতি সারা দেশে আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নজিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।  

নওগাঁ জেলা যুবদলের অন্যতম সদস্য ও নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম সেফা এবং নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান।

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সাদ্দাম ও রফিকুল ইসলাম, নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত, তামিম, শান্ত ও রনি এবং ছাত্রনেতা রাকিবুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।

বক্তারা আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্প্রতি সারা দেশে আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নজিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।  

নওগাঁ জেলা যুবদলের অন্যতম সদস্য ও নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম সেফা এবং নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান।

এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সাদ্দাম ও রফিকুল ইসলাম, নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত, তামিম, শান্ত ও রনি এবং ছাত্রনেতা রাকিবুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।

বক্তারা আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream