বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে নোয়াখালীর সোনাইমুড়ীতে সাংবাদিক গোলজার হানিফ ও মনিরুজ্জামানের ওপর হামলা এবং থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য বরাদ্দকৃত অর্থ মোহতামিম কর্তৃক আত্মসাতের খবর প্রকাশ করায় 'দৈনিক আমাদের সময় পত্রিকার সোনাইমুড়ি প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথা'র স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং 'দৈনিক ভোরের চেতনা'র সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয় এবং সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়।

তারা আরও অভিযোগ করেন, আহত সাংবাদিকেরা মামলা করতে গেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহণ না করে দায়সারাভাবে অভিযোগ জমা রেখে গত চার দিন ধরে তদন্তের নামে সময়ক্ষেপণ করছেন। উল্টো আহত সাংবাদিকদের বিরুদ্ধেই কোনো তথ্য-প্রমাণ ছাড়া চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে। এমনকি 'চড়ুইভাতি পার্টি সেন্টার' এর ভেতরে সংঘটিত হামলার সিসিটিভি ফুটেজও পুলিশ এখন পর্যন্ত সংগ্রহ করেনি।

একই সঙ্গে এতিমদের সরকারি বরাদ্দ আত্মসাৎকারী মোহতামিমের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরও জেলা সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সাংবাদিক নেতারা বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির খবর প্রকাশ করায় সংবাদকর্মীর ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, অপশক্তি দিয়ে সাংবাদিকের সত্যের কলম স্তব্ধ করা যাবে না। এমন হামলা-মামলার পুনরাবৃত্তি হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় তারা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে নোয়াখালী জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream