বান্দরবান রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
গতকাল রাতে বান্দরবান সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পেশাগত সমস্যা ও সম্ভাবনা এবং পার্বত্য এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ জেলার উন্নয়নে গণমাধ্যম সবসময় সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
পার্বত্য প্রতিমন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও সমাজের জন্য অপরিহার্য। বান্দরবানের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি সাংবাদিকদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতামত