ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কিলোমিটার প্রতি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
মূল্য নির্ধারণের ক্ষেত্রে এবার অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত না করে কেবল জ্বালানি তেলের দাম বাড়ার হারকেই বিবেচনায় নেওয়া হয়েছে। সাধারণত ডিজেলের দাম ১ টাকা বাড়লে বাস ভাড়া ১ পয়সা বাড়ে।
উল্লেখ্য, গত রবিবার রাতে সরকার প্রতি লিটার ডিজেলের দাম ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করায় নতুন করে এই ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত