মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
মন্ত্রণালয়ে বাস ভাড়া বাড়নোর প্রস্তাব

মন্ত্রণালয়ে বাস ভাড়া বাড়নোর প্রস্তাব

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে কিলোমিটার প্রতি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং রাজধানীসহ শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।মূল্য নির্ধারণের ক্ষেত্রে এবার অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত না করে কেবল জ্বালানি তেলের দাম বাড়ার হারকেই বিবেচনায় নেওয়া হয়েছে। সাধারণত ডিজেলের দাম ১ টাকা বাড়লে বাস ভাড়া ১ পয়সা বাড়ে।উল্লেখ্য, গত রবিবার রাতে সরকার প্রতি লিটার ডিজেলের দাম ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করায় নতুন করে এই ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream