আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় শহরের সাধনার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার এ মিছিলে নেতৃত্ব দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, শহর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল থেকে সারাদেশে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মতামত