মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

দরপতন থামিয়ে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
| ফটো কার্ড

দরপতন থামিয়ে ফের বাড়ল তেলের দাম
দরপতন থামিয়ে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা কয়েকদিন দরপতনের পর তেলের দাম সামান্য বেড়েছে। বাজার স্থিতিশীল হওয়ার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক পরিস্থিতির দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (সেপ্টেম্বর ২২) জিএমটি সময় রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে।

এদিকে, মঙ্গলবার মেয়াদ শেষ হতে যাওয়া অক্টোবরের জন্য ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড কনট্রাক্ট ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ ডলার ৮০ সেন্টে লেনদেন হয়েছে।

পাশাপাশি অধিক পরিমাণে বেচাকেনা হওয়া নভেম্বরের ডব্লিউটিআই কনট্রাক্ট ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৯ সেন্ট হয়েছে। 

সূত্র: আল জাজিরা

বিষয় : তেলের দাম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দরপতন থামিয়ে ফের বাড়ল তেলের দাম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে টানা কয়েকদিন দরপতনের পর তেলের দাম সামান্য বেড়েছে। বাজার স্থিতিশীল হওয়ার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক পরিস্থিতির দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (সেপ্টেম্বর ২২) জিএমটি সময় রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে।

এদিকে, মঙ্গলবার মেয়াদ শেষ হতে যাওয়া অক্টোবরের জন্য ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড কনট্রাক্ট ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ ডলার ৮০ সেন্টে লেনদেন হয়েছে।

পাশাপাশি অধিক পরিমাণে বেচাকেনা হওয়া নভেম্বরের ডব্লিউটিআই কনট্রাক্ট ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৯ সেন্ট হয়েছে। 

সূত্র: আল জাজিরা

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream