সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

ইংল্যান্ডপ্রবাসী ফারহানের বাংলাদেশ দলে প্রথম ডাক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

ইংল্যান্ডপ্রবাসী ফারহানের বাংলাদেশ দলে প্রথম ডাক
ইংল্যান্ডপ্রবাসী ফারহানের বাংলাদেশ দলে প্রথম ডাক

ইংল্যান্ডে ফারহান আলী ওয়াহিদের জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলেও অভিষেক হয়। আর প্রথমবারের মতো ফারহান ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে।

২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ফারহান বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তিনি।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিল। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’

ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে আপাতত ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে ফারহানের। 

তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’

প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েই ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফারহান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইংল্যান্ডপ্রবাসী ফারহানের বাংলাদেশ দলে প্রথম ডাক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইংল্যান্ডে ফারহান আলী ওয়াহিদের জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলেও অভিষেক হয়। আর প্রথমবারের মতো ফারহান ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে।

২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ফারহান বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তিনি।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিল। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’

ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদের। তবে আপাতত ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে ফারহানের। 

তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’

প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েই ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফারহান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream