মোহাম্মদ মাসুদ মজুমদার:
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন খিলক্ষেতে অবস্থিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর প্লে গ্রাউন্ডে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে শুরু হয়েছে দু’দিনব্যাপী বিশাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এ সময় উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন মেট্রোপ্লেক্সের কর্ণধার আব্দুল মুজিব চৌধুরী কামাল।
চায়না দূতাবাসের তত্ত্বাবধানে আয়োজিত দুই দিনব্যাপী (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও বিদেশের ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, খেলাধুলার পাশাপাশি এই আয়োজনে চায়নিজ কমিউনিটির নানা ধরনের ঘরোয়া অনুষ্ঠান ও আড্ডার আয়োজন রাখা হয়েছে। রাজধানীর ক্রীড়ামোদী মানুষের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মেট্রোপ্লেক্স স্পোর্টিং-এর এই বিশেষ আয়োজন আগামী কালও অব্যাহত থাকবে।
মতামত