সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Bangla FM

তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতাকে শোকজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতাকে শোকজ
তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতাকে শোকজ

সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানানো হয়।

এর আগে রোববার রাত ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দেন চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়। পোস্টে তিনি লেখেন:

“ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।”

পরবর্তীতে ওই পোস্টেরই কমেন্ট বক্সে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি যুক্ত করেন, বিশ্ববাজারে যুদ্ধের প্রভাবে দাম বাড়লেও মার্চ থেকে আগস্ট পর্যন্ত সরকার ২২ হাজার ৮৭৫ কোটি টাকার বেশি ভর্তুকি দিয়ে লিটারপ্রতি দাম কম রাখার চেষ্টা করেছে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলে দেশেও তেলের দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রশ্ন ওঠে।

কেন্দ্রীয় ছাত্রদলের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল থেকে সংগঠনটির নীতি ও শৃঙ্খলাপন্থী আচরণের বাইরে গিয়ে পোস্ট দেওয়ায় সাজ্জাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্বশীল পদে আসীন থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সাজ্জাদকে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে চবি ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “আমি সংগঠনের প্রতি সম্পূর্ণ অনুগত। কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নয়াপল্টন কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করব।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম বৃদ্ধি নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream