শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
Bangla FM

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথের কর্মসূচি চালিয়ে যাবেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করে বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জনগণের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যেই ১১ দল রাজপথে নেমেছে। দাবি বাস্তবায়ন করেই তারা কর্মসূচি শেষ করে ঘরে ফিরতে চান। তাঁর দাবি, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করা ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ নেই।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। বর্তমান সরকারেরও গণভোটের রায় বাস্তবায়ন করে ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে।

দেশের মানুষের ভাগ্য নিয়ে আধিপত্যবাদী শক্তিগুলো হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে এ বিষয়ে ১১ দলীয় ঐক্যের অবস্থান স্পষ্ট।

তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়েও সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে কোনো ধরনের লুকোচুরি বা টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানান।

এ ছাড়া শহীদ শরীফ ওসমান হাদী, ইলিয়াস আলীসহ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের ঘটনার বিচার দাবি করেন মামুনুল হক। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার জনগণ আদায় করে ছাড়বে।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের এখনো বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তারা তাদের দাবিতে সফল হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন মামুনুল হক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথের কর্মসূচি চালিয়ে যাবেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করে বর্তমান সরকারকে ক্ষমতা ছাড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জনগণের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যেই ১১ দল রাজপথে নেমেছে। দাবি বাস্তবায়ন করেই তারা কর্মসূচি শেষ করে ঘরে ফিরতে চান। তাঁর দাবি, গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করা ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ নেই।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। বর্তমান সরকারেরও গণভোটের রায় বাস্তবায়ন করে ক্ষমতা ছাড়ার পথ বেছে নিতে হবে।

দেশের মানুষের ভাগ্য নিয়ে আধিপত্যবাদী শক্তিগুলো হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে এ বিষয়ে ১১ দলীয় ঐক্যের অবস্থান স্পষ্ট।

তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়েও সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে কোনো ধরনের লুকোচুরি বা টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানান।

এ ছাড়া শহীদ শরীফ ওসমান হাদী, ইলিয়াস আলীসহ গুম ও হত্যার শিকার ব্যক্তিদের ঘটনার বিচার দাবি করেন মামুনুল হক। তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার জনগণ আদায় করে ছাড়বে।

শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের এখনো বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তারা তাদের দাবিতে সফল হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন মামুনুল হক।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream