শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গান গাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গান গাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল শুক্রবার সন্ধ্যায় তোলাছবি: প্রথম আলো

বৃষ্টিমুখর সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তখন জমেছে মানুষের ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। জেলা জাসাসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আনুষ্ঠানিক বক্তব্যের একপর্যায়ে গান গেয়ে শোনান তিনিও।

প্রথমেই সংস্কৃতি প্রতিমন্ত্রী কিশোর কুমারের কালজয়ী গান ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গানটি গেয়ে শোনান। এরপর প্রতিমন্ত্রীর কণ্ঠে শোনা যায় দেশাত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি।

গান পরিবেশনের আগে নিজের বক্তব্যে দেশের সংস্কৃতির নাজুক পরিস্থিতির কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে দুর্বল ও বিপন্ন অবস্থায় আছে। ২০ বছর ধরে সংস্কৃতি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সংস্কৃতির লালন ও পৃষ্ঠপোষকতার জন্য এত দিন কোনো পরিকল্পনা ছিল না। ফলে শিল্প, সাহিত্য, নৃত্য, চিত্রকলাসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির গর্ব করার মতো সমৃদ্ধ ঐতিহ্য আছে। সংস্কৃতির ব্যাপক পরিসর ও ঐতিহ্য বিশ্বে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারে। আগামী ডিসেম্বরে ব্যাপক পরিসরে জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে সংস্কৃতির সুপ্ত, হারিয়ে যাওয়া ও বিলুপ্তপ্রায় বিষয়গুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

দর্শক-শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। প্রতিমন্ত্রীর গান উপভোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার প্রমুখ।

বিষয় : বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি রাজশাহী বিভাগ বগুড়া বাংলা গান বগুড়া সদর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গান গাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বৃষ্টিমুখর সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তখন জমেছে মানুষের ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। জেলা জাসাসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আনুষ্ঠানিক বক্তব্যের একপর্যায়ে গান গেয়ে শোনান তিনিও।

প্রথমেই সংস্কৃতি প্রতিমন্ত্রী কিশোর কুমারের কালজয়ী গান ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গানটি গেয়ে শোনান। এরপর প্রতিমন্ত্রীর কণ্ঠে শোনা যায় দেশাত্ববোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ গানটি।

গান পরিবেশনের আগে নিজের বক্তব্যে দেশের সংস্কৃতির নাজুক পরিস্থিতির কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে দুর্বল ও বিপন্ন অবস্থায় আছে। ২০ বছর ধরে সংস্কৃতি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সংস্কৃতির লালন ও পৃষ্ঠপোষকতার জন্য এত দিন কোনো পরিকল্পনা ছিল না। ফলে শিল্প, সাহিত্য, নৃত্য, চিত্রকলাসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির গর্ব করার মতো সমৃদ্ধ ঐতিহ্য আছে। সংস্কৃতির ব্যাপক পরিসর ও ঐতিহ্য বিশ্বে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারে। আগামী ডিসেম্বরে ব্যাপক পরিসরে জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে সংস্কৃতির সুপ্ত, হারিয়ে যাওয়া ও বিলুপ্তপ্রায় বিষয়গুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

দর্শক-শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। প্রতিমন্ত্রীর গান উপভোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার প্রমুখ।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream