মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আন্তর্জাতিক হ্যান্ডবলে সাফল্য, বদলগাছীর ৩ খেলোয়াড় সংবর্ধিত

আন্তর্জাতিক হ্যান্ডবলে সাফল্য, বদলগাছীর ৩ খেলোয়াড় সংবর্ধিত

আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নেওয়া নওগাঁর বদলগাছী উপজেলার তিন নারী হ্যান্ডবল খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের রানার্সআপ হওয়ার সাফল্যে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত তিন খেলোয়াড় হলেন সুমাইয়া আক্তার, অনুরাধা পাহান ও পূর্ণিমা রানী। তাঁরা বদলগাছী উপজেলার বাসিন্দা। আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। প্রধান অতিথি বলেন, ‘এই তিন খেলোয়াড় বদলগাছী উপজেলা তথা পুরো দেশের গর্ব। মেয়েদের উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে হ্যান্ডবল খেলোয়াড়দের জুতা ও বাইসাইকেল বিতরণের পাশাপাশি স্থানীয় কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।’ ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, উপজেলা প্রশাসন সব সময় কৃতী খেলোয়াড়দের পাশে থাকবে এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবে। সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে তিন খেলোয়াড় বলেন, ‘মাঠে আমাদের একটাই লক্ষ্য থাকে—লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরা। নিজ উপজেলা থেকে আজকের এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী নারী হ্যান্ডবল দলের স্থানীয় কোচ সুলতান মাহবুব বিয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের নারী হ্যান্ডবল খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

রাজশাহী সফরে তারেক রহমান, বিকেল ৩টায় জনসভা

রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে।তিনি  সফরকালে নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। পরে বেলা ৩টায় নগরের মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সফরসূচি অনুযায়ী, সকালে সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনে যাবেন তিনি। এরপর দুপুরে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহী নগরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক সংস্কার ও সড়ক বিভাজকে রং করার কাজ করা হয়েছে। জনসভা উপলক্ষে মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে বড় মঞ্চ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, ‘বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে কখনো রাজশাহী আসেননি। প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। তিনি তাঁদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জনসভায় রাজশাহীবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। তাই প্রধানমন্ত্রীর এই জনসভা হবে ঐতিহাসিক।’ মিজানুর রহমান মিনু জানান, জনসভায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি তিনটি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমান অবতরণের স্থান, ভিআইপিদের যাতায়াতের পথ, ধর্মসভা মন্দির, সার্কিট হাউস ও জনসভাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪০০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার কথাও জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।

রাজশাহী সফরে তারেক রহমান, বিকেল ৩টায় জনসভা

ছেলের সঙ্গে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মারা গেছেন রাজশাহীর বাঘা উপজেলার জহুরা বেওয়া (৬৮)। গতকাল শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। জহুরা বেওয়ার বাড়ি বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামে। তিনি ওই গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশে গত ৭ অক্টোবর ছেলের সঙ্গে সৌদি আরবে যান জহুরা বেওয়া। ওমরাহ পালনকালে মক্কায় তাঁর মৃত্যু হয়। আগামী ২৩ অক্টোবর ছেলের সঙ্গে তাঁর দেশে ফেরার কথা ছিল। মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, ‘গতকাল বিকেল ৪টার দিকে মা মক্কায় ইন্তেকাল করেছেন। সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হবে।’

ছেলের সঙ্গে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাভার্ড ভ্যান থেকে দলের আটটি লাগেজ গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ক্রিকেটারের দাবি, গতকাল বুধবার সকালে রাজশাহীর একটি হোটেলে লাগেজ নামানোর সময় বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ এবং রাজশাহী মহানগর পুলিশ কাজ করছে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে গতকাল সকালে আকাশপথে রাজশাহী ফেরেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। এর আগের রাতে দলের ৫৪টি লাগেজ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিসিবির একটি কাভার্ড ভ্যান। জিডিতে মেহেরব হাসান উল্লেখ করেন, কাভার্ড ভ্যানের চালক সজীবের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রাজশাহী আসার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে গাড়ির পেছনের দরজা পরীক্ষা করে তালাবদ্ধ দেখেছিলেন চালক। পরে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে নাশতা করেন তিনি। জিডির তথ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির চালক সজীবকে জানান, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা। এরপর পুঠিয়া বাজার পার হওয়ার আগেই নাটোরের দিকে একটি জ্বালানি তেলের পাম্পের সামনে গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান সজীব। পরে দরজা বন্ধ করে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সকাল ছয়টার দিকে রাজশাহীর হোটেলে পৌঁছানোর পর লাগেজ নামাতে গিয়ে আটটি লাগেজ না থাকার বিষয়টি ধরা পড়ে। গায়েব হওয়া আটটি লাগেজের মধ্যে কয়েকজন ক্রিকেটারের পাসপোর্ট, আইফোন, ডলার ও কয়েক লাখ নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেটার মেহেরব হাসান কোনো মন্তব্য করতে চাননি। তবে লাগেজ গায়েবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। তাঁদের ভাষ্য, আগামী ১৮ নভেম্বর থেকে রাজশাহীর মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাঁদের খেলার কথা আছে। এর আগে ব্যক্তিগত মালামাল হারিয়ে যাওয়ার ঘটনায় তাঁরা বিপাকে পড়েছেন। এ ঘটনায় বিব্রত জানিয়ে রাজশাহী বিভাগীয় দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ক্রিকেটারদের লাগেজ উদ্ধারের জন্য তারা সমন্বিতভাবে কাজ করছে।’ রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল নাটোর অথবা রাজশাহীর মধ্যে হতে পারে। এ জন্য রাজশাহী, নাটোর ও রাজশাহী মহানগর পুলিশ একসঙ্গে কাজ করছে।

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েবের অভিযোগে জিডি

মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মোছা. আলতা বেগম (৫২) নামে এক সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের খোদ্দ কালনা উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আলতা বেগম ওই গ্রামের মৃত সবিজ উদ্দিনের মেয়ে। তিনি খাজুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১১ ও ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা দুবার পরাজিত হয়ে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। পরে ২০২১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। তবে প্রায় দুই বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুর পর আলতা বেগমের মানসিক সমস্যা বেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে শাশুড়ির সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন আলতা বেগম। আজ সকালে তাঁকে ডাকলে শরীর খারাপের কথা বলে আবারও শুয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিনি প্রায়ই বিষণ্ণতায় থাকতেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

মহাদেবপুরে নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream