রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
অনার্স শেষ হওয়ার আগেই স্কলারশিপ পেলেন জবির শিক্ষার্থী  তিশা

অনার্স শেষ হওয়ার আগেই স্কলারশিপ পেলেন জবির শিক্ষার্থী তিশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নাহার তিশা অনার্স শেষ হওয়ার আগেই সম্মানজনক ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ অর্জন করেন। ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ ইউরোপীয় ইউনিয়নের একটি মর্যাদাপূর্ণ ফুল-ফ্রি মাস্টার্স প্রোগ্রাম। এর মাধ্যমে ইউরোপের একাধিক দেশের অন্তত তিনটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। এই স্কলারশিপে মাসিক উপবৃত্তি ১,৪০০ ইউরো দেওয়া হয়, সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, ভ্রমণ ও বীমা খরচ প্রদান করা হয়।অনার্স তৃতীয় বর্ষ থাকাকালীন সময় থেকেই একটু একটু করে প্রিপারেশন নিতে থাকেন তিশা। চতুর্থ বর্ষে এসে আইইএলটিএস সম্পন্ন করে এপ্লাই করেন স্কলারশিপের জন্য। অবশেষে অনার্সের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়েই পেয়ে যান স্কলারশিপ। মোট তিন দেশের তিন ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করবেন তিশা। পোল্যান্ডের Warsaw University of technology থেকে প্রথম সেমিস্টার শেষ করার পর চলে যাবে ফ্রান্সে।  সেখানে University Toulouse III Paul Sabatier থেকে সেকেন্ড সেমিস্টার শেষ করার পর তৃতীয় সেমিস্টার সম্পন্ন করবেন স্পেনের  Universidad del País Vasco. Or University of Ljubljana-  (Slovenia) থেকে। জুনিয়রদের উদ্দেশ্যে তিশা বলেন," সবর্দা নিজের ক্যারিয়ার কে প্রায়োরিটি দিতে হবে,  হার্ডওয়ার্ক করতে হবে, সময় নষ্ট করা যাবে না,  নিজের উপর আত্মাবিশ্বাস থাকতে হবে।  আমি অনার্স শেষ হওয়ার আগেই আমার মাস্টার্স এর স্কলারশিপ পাই, তখন আমার ৮ম সেমিস্টার এর ফাইনাল পরিক্ষা চলমান,  আমার উপদেশ হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, যদি কারো মাস্টার্স এ বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অনার্স এ থাকতেই তার উচিত নিজের প্রোফাইল নিয়ে কাজ করা "

রাশিয়ায় পরপর ২টি আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা

বাংলাদেশের তরুণ নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে রাশিয়ার পরপর দুটি আন্তর্জাতিক যুব আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আমন্ত্রণ পেয়েছেন প্রশিক্ষক, পাবলিক স্পিকার ও যুব উন্নয়নকর্মী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সাবিতা বিনতে আজাদ শিফা।আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য International Festival of Youth 2026 উপলক্ষ্যে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি।আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই উৎসব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এর আয়োজক রাশিয়ার Federal Agency for Youth Affairs (Rosmolodezh) ও Sverdlovsk Region Government। যেখানে রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশ নেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক এই উৎসবে বিভিন্ন দেশের তরুণ নেতা, উদ্যোক্তা, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সৃজনশীল শিল্পী, গণমাধ্যমকর্মী, আইটি ও ডিজিটাল খাতের পেশাজীবী এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত তরুণদের অংশগ্রহণের সুযোগ থাকছে।এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আরও একটি আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশ নেবেন শিফা। রাশিয়া, আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার সঙ্গে সম্পৃক্ত এ আঞ্চলিক কর্মসূচির মূল আয়োজন হবে রাশিয়ার Veliky Novgorod-এ।দুটি আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি দ্বিতীয় কর্মসূচিতে নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর তরুণদের জন্য নেওয়া প্রকল্প, এর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন শিফা। তার লক্ষ্য, তরুণদের Soft Skills, নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত করে তোলা।জানা যায়, এটি হবে সাবিতা বিনতে আজাদ শিফার রাশিয়ায় চতুর্থ সফর। এর আগে ২০২৪ সালেও তিনি রাশিয়ার একটি আন্তর্জাতিক যুব আয়োজনে অংশ নিয়েছিলেন। ওই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হয়েছিল বলে জানান শিফা।শিফা বর্তমানে STS Group-এর Training, Development and Research-এর In-Charge হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানে Training and Development, Leadership এবং Public Speaking Development-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগেও তিনি কাজ করছেন। তার দায়িত্বের সঙ্গে ISD, Glenrich International School, Universal College Bangladesh, Educo Pathway ও Evercare Hospital-এর মতো প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমও সম্পৃক্ত।সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক শিফা আন্তর্জাতিকভাবে স্বীকৃত Soft Skills Trainer হিসেবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ বিভিন্ন দেশে ১০০টির বেশি প্রতিষ্ঠানের আমন্ত্রণে বক্তৃতা, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অনলাইন ও অফলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৭ লাখের বেশি তরুণের কাছে Soft Skills Education পৌঁছে দিয়ে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, পেশাগত উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে নিয়মিত কাজ করছেন শিফা।২০২৫ সালে STS Group-এ যোগ দেওয়ার পর থেকে তিনি সরাসরি ৬০০-এর বেশি সিনিয়র ও উচ্চপর্যায়ের নেতাকে প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে ৫ হাজারের বেশি অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছেন বলে জানান তিনি।নিজের প্রতিষ্ঠিত Global Village Empowerment-এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে অন্তত ১ লাখ বাংলাদেশি তরুণ-তরুণীকে সরাসরি ও In-Person প্রশিক্ষণের মাধ্যমে Soft Skills-এ দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে শিফার।এবারের আন্তর্জাতিক সফর নিয়ে সাবিতা বিনতে আজাদ শিফা বলেন, রাশিয়ার দুটি ভিন্ন আন্তর্জাতিক যুব আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তরুণদের জন্য তার প্রকল্পটি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে চান তিনি।উল্লেখ্য, গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’ স্বীকৃত বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় স্থান পেয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এই যুব উন্নয়নকর্মী সাবিতা বিনতে আজাদ শিফা।

রাশিয়ায় পরপর ২টি আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা

জবি ছাত্রদলের নেতৃত্বে আসছেন কারা, আলোচনায় একাধিক নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনটির সর্বস্তরে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। বর্তমান কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও তাদের কমিটির কার্যক্রম শেষ হওয়ার বিষয়টি জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি, আগামী এক-দুই দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।দলীয় সূত্রগুলো বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও রাজপথের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্ভাব্য কমিটির তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তাঁর অনুমোদনের পরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।কেন্দ্রীয় কমিটির সঙ্গে জবি ছাত্রদলের কমিটি ঘোষণার সম্ভাবনার খবরে ক্যাম্পাসে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন, তা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।দলীয় ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জবি ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য হিসেবে বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,  মাহামুদুল হাসান খান ও অনিক হাসান।এছাড়া যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রবিউল আওয়াল ও রাশেদুল ইসলাম রাহাতের নামও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।তবে দলীয় একাধিক সূত্রের দাবি, সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই গুরুত্বপূর্ণ পদে মোস্তাফিজুর রহমান রুমি ও মো. শাহরিয়ার হোসেন বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন। যদিও শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।দলীয় একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়—এই তিনটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি একই সময়ে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরপরই তিন বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।এদিকে দীর্ঘদিন ধরে জবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আলোচনা থাকলেও কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনাকে ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন এবং কার হাতে নেতৃত্ব যাচ্ছে—এ নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

জবি ছাত্রদলের নেতৃত্বে আসছেন কারা, আলোচনায় একাধিক নেতা
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream