মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণে

এবার বাড়ল বাস ভাড়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এবার বাড়ল বাস ভাড়া
সংগৃহীত ছবি

দেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া দূরপাল্লা ও শহরভিত্তিক সব পথেই কিলোমিটার প্রতি সর্বমোট ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবারই এ সংক্রান্ত আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কারিগরি কমিটির বৈঠকে দূরপাল্লার বাস ভাড়ায় কিলোমিটারে ২০ পয়সা এবং মহানগরের নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছিল।

জনস্বার্থে ৩ পয়সা ছাড়: বৈঠকে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারি হিসাব ও বিআরটিএ’র সুপারিশ অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনগণের বাড়তি চাপের বিষয়টি বিবেচনা করে ৩ পয়সা কমানো হয়েছে। ফলে মেট্রোপলিটন কিংবা দূরপাল্লা—সব রুটে কিলোমিটার প্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধি পাচ্ছে।

বিআরটিএ ও মালিকদের চুক্তি: নতুন এই হারের ভিত্তিতে সড়ক পরিবহন মালিক সমিতি ও বিআরটিএ যৌথ অনুশোধে প্রজ্ঞাপন বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করবে।

প্রজ্ঞাপন ও চূড়ান্ত সিদ্ধান্তের আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) কিছু কিছু রুটে মালিকপক্ষ একক সিদ্ধান্তে যাত্রীপ্রতি অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছিল। এ বিষয়ে কঠোর বার্তা দিয়ে শিমুল বিশ্বাস এমপি বলেন, “ভাড়া এক পয়সা বাড়লেও তা জনগণের ওপর বোঝা। প্রজ্ঞাপন বা সিদ্ধান্ত হওয়ার আগে যদি কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করে থাকে, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক আইনি পদক্ষেপের পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও সাংগঠনিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে বাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা সমন্বয় করা হয়েছিল।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা ছিল। ৫২ আসনের দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি বিদ্যমান ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা।

নতুন করে ১৭ পয়সা যুক্ত হওয়ার ফলে মহানগর ও দূরপাল্লার সকল ক্যাটাগরির বাসের সমন্বিত নতুন ভাড়ার তালিকা সড়ক ও মহাসড়ক বিভাগ পুনর্নির্ধারণ করে প্রকাশ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এবার বাড়ল বাস ভাড়া

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream