মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

গাজী নজরুলের মামলা ডিবিতে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

গাজী নজরুলের মামলা ডিবিতে
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, মামলার আসামি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছিলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় এটি ডিবির কাছে দেওয়া হয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কার্যক্রমও ডিবি পরিচালনা করবে বলে জানান তিনি।

রোববার রাতে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ। মামলায় জামায়াতে ইসলাম থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মরিয়মের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করেন, আসামিরা সবাই মিলে তার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছেন। বিশেষ করে মরিয়মের মামা ওবায়দুর রহমানকে ঘটনার মূল হোতা হিসেবে দাবি করেন তিনি। তার ভাষ্য, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর সঙ্গে ওবায়দুর জড়িত এবং এ ঘটনায় তাদের পুরো পরিবার বিপর্যস্ত হয়েছে। তিনি ওবায়দুরের ফাঁসি দাবি করেন।

মামলা হওয়ার পর থেকে ওবায়দুর রহমান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে মরিয়মের মৃত্যুর পর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তবে মরিয়মের পরিবারের দাবি, উদ্ধার হওয়া লেখাটি তার নিজের হাতে লেখা নয়।

সুইসাইড নোটটি মরিয়মের হাতের লেখা কি না, তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। মামলার তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বিষয়ে সিআইডির ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের মামলা ডিবিতে

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream