মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
Bangla FM

শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে বড়াল নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মজিদের পুত্র সজীব (২৫)  নৌকা করে বাঘাবাড়ি যাওয়ার সময় বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যায়। এ সময় তীব্র স্রোতে সে তলিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বড়াল নদীতে খোঁজ করে না পেয়ে রাজশাহী ডুবরী দলকে খবর দেয়। ডুবরী দল এসে বেলা বারোটার সময় তার মরদেহ নদী থেকে উদ্ধার করে।

উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পারভেজ আহমেদ বলেন, আমরা খবর পাওয়ার পর সন্ধান করে না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে আধাঘন্টায় তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় শত শত মানুষ ভীড় করে। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া  শেষে সন্ধ্যায় স্বজনদের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে বড়াল নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মজিদের পুত্র সজীব (২৫)  নৌকা করে বাঘাবাড়ি যাওয়ার সময় বড়াল নদীতে নৌকা থেকে পড়ে যায়। এ সময় তীব্র স্রোতে সে তলিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বড়াল নদীতে খোঁজ করে না পেয়ে রাজশাহী ডুবরী দলকে খবর দেয়। ডুবরী দল এসে বেলা বারোটার সময় তার মরদেহ নদী থেকে উদ্ধার করে।

উপজেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর পারভেজ আহমেদ বলেন, আমরা খবর পাওয়ার পর সন্ধান করে না পাওয়ায় রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল এসে আধাঘন্টায় তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় শত শত মানুষ ভীড় করে। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া  শেষে সন্ধ্যায় স্বজনদের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream