বরাবরই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি সম্প্রতি মন্তব্য করেছেন, নিরাপত্তার ঘাটতি রয়েছে দেশে অনেক জায়গায়। এ ছাড়া সোনার গহনা পরে বাংলাদেশে চলাফেরাও নিরাপদ মনে করেন না অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা।
তিশা বলেন, নানা পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা এমন সব সমস্যার মুখোমুখি হন, যা তাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রে এসব বিষয়কে অন্যায় মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না বলে মন্তব্য করেন ছোটপর্দার এই অভিনেত্রী।
তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
তিশা আরও বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
উল্লেখ্য, দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করার পর এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন তানজিন তিশা। বর্তমানে তিনি শাকিব খানের বিপরীতে আসন্ন ‘সোলজার’ সিনেমা মুক্তির আশায় ক্ষণ গুনছেন ।
মতামত