বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM

অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ আসছে ওটিটিতে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
| ফটো কার্ড

অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ আসছে ওটিটিতে
অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ আসছে ওটিটিতে

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ ছয় বছর আগে নির্মিত হয়েছিল। কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী জসিম উদ্দিনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন। বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রদর্শিত হওয়ার পর এবার ওটিটিতে আসছে সিনেমাটি।

২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। যদিও মুক্তির অনেক আগে থেকেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাগুলোর প্রদর্শন হয়। 

ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মাননা জয় করে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।

সোমবার রাতে চলচ্চিত্রটি ওটিটিতে আসার খবর দেয় চরকি। সিনেমাটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে, জানানো হয়।

এছাড়াও, ওটিটিতে এই সিনেমা মুক্তির খবর জানিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অপি করিম অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন।  সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল (সোহেল রানা) ও অমিত সাহাসহ একঝাঁক গুণী শিল্পী। সোহেল মণ্ডলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ঋত্বিক জানান, এই সিনেমার মাধ্যমেই তাদের প্রথম আলাপ ও একসঙ্গে কাজ করা।

উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প (বিষাক্ত প্রেম ও সুবালা) অবলম্বনে নির্মিত ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে প্রযোজনা করেছে।

বিষয় : চলচ্চিত্র ওটিটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অপি করিম-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ আসছে ওটিটিতে

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream